নিজস্ব প্রতিনিধি কলকাতা ১২ই জানুয়ারি
পিকনিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস।বাসের নিচে পিষ্ঠ এক।মৃতের নাম হিন্নত রায়।ঘটনাটি ঘটেছে ক্রান্তি পুলিশ ফাঁড়ির মৌলানি গ্রাম পঞ্চায়েতের হরিসভা এলাকায়।ঘটনায় জখম বাসের ভেতরে থাকা প্রায় ১০ জন যাত্রী। জানা যায় মঙ্গলবার রানীর হাট থেকে ৩০ জনের একটি যাত্রীবাহী বাস লালিগুরাস এর উদ্দেশ্যে রওনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান ময়নাগুড়ি দিক থেকে আসা বাসটি মাল ব্লকের হরিসভা এলাকায় কাছে আসতেই একটি শিশু রাস্তা পারাপারের জন্য দৌড় দেয়। বাসের চালক শিশুটিকে বাঁচাতে গিয়ে ব্রেক কষতেই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।সেই সময় রাস্তার পাশে একটি মোটর গ্যারেজের সামনে বসে থাকা লোকজনের উপর পড়ে।বসে থাকা ব্যাক্তিরা পালিয়ে বাঁচলেও একজন পালাতে পারেনি।বাসের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
দুর্ঘটনার পরে স্থানীয়দের তৎপরতায় আহত যাত্রীদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে গুরুতর জখম বেশ কয়েকজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

No comments:
Post a Comment